পাহাড়ের চিঠি
সর
সুদীপ রায়
সদস্য নং NA-0042
১ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পাঠ
মেঘ এসে বসে থাকে বারান্দায়, চা ঠান্ডা হয়ে যায়— কেউ কথা বলে না।
দূরে কাঞ্চনজঙ্ঘা একবার মুখ দেখায়, আবার লুকোয়, যেন লাজুক কোনো অতিথি।
আমি চিঠি লিখি তোমাকে, যে চিঠি কোনোদিন পাঠানো হবে না— পাহাড় জানে, পাহাড় রাখে।
◦
লেখক পরিচিতি
সুদীপ রায় — কবি, শিক্ষক। পাহাড় ও নৈঃশব্দ্য তাঁর লেখার চিরকালীন বিষয়।